নেটওয়ার্কিং:- একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে একস্থান হতে অন্যস্থানে খুব সহজেই পণ্য বা তথ্য পৌঁছে দেয়াই হলো নেটওয়ার্কিং।
ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবনে ও নেটওয়ার্কিং এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ যা সহজেই একে অন্যের সাথে সম্পর্ক গড়তে সহায়তা করে। নেটওয়ার্কিং মানেই সংযোগ স্থাপন করা,যেকোন প্রয়োজনেই নেটওয়ার্কিং দক্ষতাটি আমাদের সার্বিক কাজে সহায়তা করতে প্রস্তুত।
~কর্মজীবনে নেটওয়ার্কিং এর প্রয়োজনীয়তা :-
১) চাকরি পাওয়ার ক্ষেত্রে অধিকাংশ সময়ই সহায়ক হিসেবে কাজ করে নেটওয়ার্কিং। কেননা যেকোন সময় নিকটাত্মীয়ের কোন জব সেক্টরে জরুরী লোক প্রয়োজন হলে নেটওয়ার্কিং এর মাধ্যমে সহজেই দক্ষ লোক নিয়োগ দেওয়া হয়।
২)যেকোন মুহূর্তে কোন পরামর্শ নিতে হলে ঠিক তখনই প্রয়োজন পড়ে নেটওয়ার্কিং দক্ষতায় অন্য কারো সাহচর্যে এসে প্রায় সময়ই কানেক্ট থেকে আলাপ-আলোচনা করে সঠিক পরামর্শে উপনীত হওয়া যায় নেটওয়ার্কিংয়ের মাধ্যমে।
৩)বিভিন্ন তথ্য ও সিদ্ধান্ত গ্রহণে যোগ্য ব্যক্তিদের নিকট উপস্থিত না হয়ে ও অনায়াসেই নেটওয়ার্কিং এর মাধ্যমে তথ্যগুলো জানা সহজ হয় ও সিদ্ধান্ত নিতে সুবিধা হয়,ফলে ক্যারিয়ারে সম্ভাবনার দ্বার অনেকাংশে পরিবর্তন হতে পারে।
৪)নেটওয়ার্কিং এর মাধ্যমে যেকোন জব সেক্টরে দ্রুততার সহিত পদক্ষেপ গ্রহণ করে কর্মে যোগ্য লোক নিয়োগ দিতে সুবিধা হয়,এমনকি বিভিন্ন অভিজ্ঞতা শেয়ারিং এর মাধ্যমে ক্যারিয়ার গঠন সহজ হয়।
৫)বড় মহলগুলোর সাথে কানেক্ট থেকে প্রয়োজনীয় বিষয়াদি জেনে ও কর্মজীবনে কিভাবে সফলতা লাভ করা যায় তার কার্যোপযোগী সমাধান দিতে নেটওয়ার্কিং এক বহুল প্রত্যাশিত ও গুরুত্বপূর্ণ দক্ষতা।

No comments:
Post a Comment