Stress বা চাপ


আমাদের প্রত্যেকের জীবনে স্ট্রেস বা চাপ এসে থাকে, ঐ মূহুর্তে আমরা কি করব বুঝে উঠতে পারি না কিভবে এর মোকাবিলা করব!

এই চাপের সময় আমাদের মেজাজ থাকে খিটখিটে যার ফলে কাছের মানুষগুলোর সাথে সম্পর্ক খারাপের পর্যায়ে যেতে পারে, কাজ করতে সমস্যা হয়। সারাক্ষণ এই চাপের কথা মনে করে বা চিন্তা করে আমরা ঠিকমত ঘুমাতে পারি না, এমন নানাবিধ সমস্যায় পড়তে হয় শুধুমাত্র আমরা যদি চাপে থাকি!

আচ্ছা কেমন হয় যদি জানা যায় কিভাবে স্ট্রেস বা #চাপ নিয়ন্ত্রণ করা যায়!


আমরা  STRESS শব্দটি থেকে যে বর্ণ গুলো পাই তা দিয়েই এর সমাধান পেতে পারি।

শব্দটির প্রথমেই আসে S বর্ণটি S=Stop

আমাদের কোন চাপ আসার সাথে সাথে উত্তেজিত হওয়া যাবে না বরং আমাদের ব্রেইন যাতে উত্তেজিত না হয় সে দিকে খেয়াল রেখে থামতে হবে।

★T= Take Time

চাপ মাথায় আসার পর আমরা কিছুক্ষণ থেমেছিলাম তো এখন কাজ হবে কিছু সময় নেওয়া। আমরা অনেক ক্ষেত্রে হুটহাট করেই সিদ্ধান্ত নিয়ে থাকি এবং কোন কাজের দিকে অগ্রসর হই সেটা না করে একটু সময় নিতে হবে।

★R= relaxed 

একটু বিশ্রাম করতে হবে। চাপের সময় একটু বিশ্রাম অনেক ভূমিকা রাখতে সক্ষম।

★E= enjoy 

যে কাজ করতে আমাদের ভাললাগে সেই কাজগুলো করতে হবে। সেটা হতে পারে গান শোনা, মুভি দেখা, গল্পের বই পড়া, রান্না করা চাপের মধ্যে সেগুলা করতে হবে। তাতে আমাদের মন এবং ব্রেইন দুই-ই পরিস্কার হবে।

★S= Strategy 

এরপর আমাদের পরিকল্পনা করতে হবে। কৌশল আটতে হবে কিভাবে এই চাপের সমাধান টানা যায়!

আর তার জন্য আমি কি পারি আর আমি কি পারি না এটা ভাবতে হবে। যেগুলা পারি সেগুলা দিয়েই কাজ করতে হবে।আমাদের সব পারতে হবে এমন কথা নেই তবে যেটা পারি সেটা দিয়েই শুরু করতে হবে।

★S= Speak and share 

আমরা একেবারেই শেষ বর্ণে চলে এসেছি!

আমাদের সবজান্তা হতে হবে না। সবার মধ্যেই কিছু না কিছু অজানা বিষয় থাকতেই পারে আর তাই কথা বলতে হবে কিছু বিশ্বস্ত মানুষের সঙ্গে যারা এই কাজে পারদর্শী, এবিষয়ে জ্ঞান রয়েছে, যারা সাহায্য করতে পারবে।

তবে অবশ্যই নেগেটিভ বা নেতিবাচক মানুষ এড়িয়ে চলতে হবে। কারণ তাঁরা সাহায্য করার পরিবর্তে নেতিবাচক কথা বলে আমাদের আত্মবিশ্বাসে আঘাত দিতে পারে। 

No comments:

Post a Comment